| ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1043 বার
সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছর জাপানে বিদেশি কর্মীর সংখ্যা রেকর্ড উচ্চ মাত্রায় পৌঁছে কমবেশি ১৪ লক্ষে দাঁড়িয়েছে। কর্মদাতাদের দেওয়া সংখ্যার ভিত্তিতে শ্রম মন্ত্রণালয় জাপানে বিদেশি কর্মীর সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যান তৈরি করে। মন্ত্রণালয় জানায়, গত বছর ৩১শে অক্টোবার পর্যন্ত যা খবর তাতে জাপানে বিদেশি কর্মীর সংখ্যা ১৪ লক্ষ ৬০ হাজারের বেশি। এই সংখ্যা এর পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় ১ লক্ষ ৮০ হাজার বা ১৪ শতাংশ বেশি। পর পর ৬ বছর ধরে এই সংখ্যা রেকর্ড উচ্চ মাত্রায় বিরাজ করছে। জাতীয়তার ভিত্তিতে, তালিকার শীর্ষে স্থান চীনা কর্মীদের, যে সংখ্যা হচ্ছে প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার। দ্বিতীয় স্থানে আছেন ভিয়েতনামী কর্মীরা। এদের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার মত। এরপর ফিলিপিনো কর্মীরা, যাদের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার। বিভিন্ন দেশের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভিয়েতনামী কর্মীর সংখ্যা। বছরওয়ারি হিসেবে এই বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ। মোট বিদেশি কর্মীর প্রায় ৩০ শতাংশ বা প্রায় ৪ লক্ষ ৩৯ হাজার বিদেশি কর্মী কাজ করছেন টোকিওতে। প্রায় ১ লক্ষ ৫২ হাজার বিদেশি কর্মী নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইচি জেলা। প্রায় ৯০ হাজার বিদেশি কর্মী নিয়ে ওসাকা আছে তৃতীয় স্থানে। শ্রম মন্ত্রণালয় জানায়, কর্মী ঘাটতিতে ভুক্তভোগী কম্পানিগুলি বিদেশি কর্মী নিয়োগে ইচ্ছুক থাকায়, দেশে বিদেশি কর্মীর সংখ্যা ক্রমশ আরও বৃদ্ধি পাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||