| ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 975 বার
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের শান্তি প্রক্রিয়ার জন্য দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো রবিবার ফিলিপাইনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী তেওদোরো লোকসিনের সঙ্গে বৈঠক করেন। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ দাভাও’এ তারা বৈঠকে মিলিত হন। মিন্দানাও’এ ৪০ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র সংঘাত চলার পর ২০১৪ সালে ফিলিপাইন সরকার এবং মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিটিতে সেখানকার মুসলিম অধিবাসীদের জন্য একটি স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানানো হয়। কোনো, লোকসিনকে বলেন যে আঞ্চলিক অর্থনীতির পুনর্গঠনের জন্য সাবেক যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে জাপান। এদিকে রবিবার সন্ধ্যায় কোনো দাভাও’এ একটি কনুস্যলেট জেনারেল মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোনো বলেন, জাপান মিন্দানাও’এর শান্তি প্রক্রিয়ায় সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও সেখানকার জনগণকে সহায়তা করতে পারবেন। কোনো, মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট’এর চেয়ারম্যান আলহাজ মুরাদ ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেন। গ্রুপটি স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি মুরাদকে বলেন যে জাপান নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ভালভাবে এগিয়ে নিতে সরঞ্জাম ও যানবাহন সরবরাহ করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||