| ১১ মার্চ ২০১৯ | ১১:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 493 বার
উত্তরপূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প, ৎসুনামি ও পারমাণবিক দুর্ঘটনা আঘাত হানার অষ্টম বার্ষিকী পালনে সোমবার আয়োজিত বিভিন্ন স্মরণ সভায় উপস্থিত থেকেছেন জাপানের বহু লোক।
ওই দুর্যোগের ফলে কয়েক লক্ষ লোকের জীবনের গতিপথ বদলে যায়। দুর্যোগে’র পরিণামে এখনও ভুগছেন বহু লোক।
জাপান জুড়ে লোকজন সোমবার বেলা ২টো ৪৬ মিনিটে কয়েক মুহূর্তের নীরবতা পালন করেন। ৮ বছর আগে ঠিক ওই সময় ৯ মাত্রার মারাত্মক ভূমিকম্পটি আঘাত হেনেছিল।
নিহত প্রায় ১৬ হাজার লোকের স্মৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন, স্মরণ করেন সেই আড়াই হাজারেরও বেশি লোকের কথা যারা এখনও নিখোঁজ রয়েছেন।
জাপান সরকার জানায়, পরবর্তী বছরগুলিতে রোগব্যাধী ও দুর্যোগের সাথে সম্পর্কিত সমস্যা ও জটিলতায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭শো’র ওপর লোক।
সরকারের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয় টোকিও’তে। সেখানে রাজপরিবারেরর প্রতিনিধিত্ব ক’রে উপস্থিত ছিলেন রাজকুমার আকিশিনো। তিনি সেই ব্যক্তিদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেন যারা এখনো নিজেদের বাড়িঘরে ফিরতে পারেননি। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এখনো ৫০ হাজারের ওপর লোক আশ্রয় কেন্দ্র বা অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছেন।
প্রধানমন্ত্রী শিনযো আবে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার ক’রে তোলার অঙ্গীকার করেন।
তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ নিবারণের পদক্ষেপগুলোর কার্যকারীতা আমরা বার বার পর্যালোচনা করবো যাতে ভবিষ্যতে লোকজনের জীবন নিরাপদ করা যায়”।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||