| ১২ মার্চ ২০১৯ | ১০:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 749 বার
২০১১ সালের মহাভূমিকম্প ও ৎসুনামিতে ফুকুশিমা দাইইচি বিদ্যুৎ কেন্দ্রের তিনটি পারমাণবিক চুল্লীতে বিপর্যয়ের সৃষ্টি হয়, যাকে বিশ্বের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনার একটি হিসেবে গণ্য করা হয়। ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও অব্যাহত রয়েছে। গত মাসে বিপর্যয়ের শিকার হওয়া তিনটি পারমাণবিক চুল্লীর একটিতে রোবট প্রোব পাঠানো হয় যা ধ্বংসাবশেষের সংস্পর্শে আসলেও ঘনত্ব খুব বেশি থাকায় সেগুলো সরানো যায়নি। এদিকে, ধ্বংসাবশেষের উপর শীতলীকরণ পানি ঢালা অব্যাহত থাকায় তা জমা হচ্ছে। এই দূষিত পানি পাশের পাহাড়গুলো থেকে স্থাপনার নিচে প্রবাহিত হয়ে আসা ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশছে। জাপানের পরমাণু কর্তৃপক্ষ জানিয়েছে, যখন পানিকে যথেষ্ট পরিমাণে তেজস্ক্রিয়মুক্ত করা যাবে তখন সেই পানি মহাসাগরে ছেড়ে দেয়ার মাধ্যমে অপসারণ করা যাবে। মৎস্য খাতের লোকজনের ক্রমাগত প্রতিবাদের মুখে এসংক্রান্ত কোন চূড়ান্ত পরিকল্পনা এখনও গ্রহণ করা হয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||