| ১৮ মার্চ ২০১৯ | ১:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 494 বার
জাপান অলিম্পিক কমিটির প্রধান সুনেকাযু তাকেদা, তিনি সত্বর পদত্যাগ করবেন বলে সহযোগীদের অবহিত করেছেন।তাকেদা, ২০২০ অলিম্পিক এবং প্যারালিম্পিক ক্রীড়ার আয়োজক হতে টোকিওর পদক্ষেপে ঘুষ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রকাশ হওয়ার পর থেকে তীব্র সমালোচনার মুখে রয়েছেন। গত ডিসেম্বর থেকে ফ্রান্সের একজন অনুসন্ধানী বিচারক, তাকেদাকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেবিষয় পরীক্ষা করে দেখছেন। তাকেদা, প্রথম থেকেই নিজেকে নিরপরাধ বলে দাবি করে আসছেন। তবে, কেলেঙ্কারিটি আসন্ন ক্রীড়ানুষ্ঠানের উপর যে কোনধরনের নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্বেগ থাকায় দেশ এবং বিদেশ থেকে তাঁর উপর চাপ বৃদ্ধি পেয়ে চলেছে।
আগামী মঙ্গলবার, জাপান অলিম্পিক কমিটির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রগুলো, এই বৈঠকে তাকেদা তাঁর সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে পারেন বলে জানায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||