• শিরোনাম

    জাপানে বিদেশির সংখ্যা রেকর্ড উচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে

    | ২২ মার্চ ২০১৯ | ১০:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 610 বার

    জাপানে বিদেশির সংখ্যা রেকর্ড উচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে

    ডিসেম্বর মাসের শেষ দিকে জাপানে বসবাসকারী বিদেশির সংখ্যা দাঁড়ায় রেকর্ড উচ্চ, প্রায় ২৭ লক্ষ ৩০ হাজার। বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থীর সংখ্যা এই প্রথমবারের মত ৩ লক্ষ ছাড়িয়ে যায়।

    বিচার মন্ত্রণালয় জানায়, ডিসেম্বর মাসে জাপানে বিদেশিদের সংখ্যা ছিল ২৭ লক্ষ ৩১ হাজার ৯৩, যা এক বছর আগে নেওয়া এর পূর্ববর্তী জরিপের চেয়ে ১ লক্ষ ৬৯ হাজার ২শো ৪৫ বা ৬ দশমিক ৬ শতাংশ বেশি। সংখ্যাটি এ নিয়ে পর পর ৫ বছরের মত নতুন রেকর্ড মাত্রা স্পর্শ করলো।

    অভিবাসনের বিভিন্ন ধরণ ও মর্যাদার মধ্যে স্থায়ী অভিবাসীর সংখ্যা হচ্ছে ৭ লক্ষ ৭১ হাজার ৫শো ৬৮। এর পরেই স্থান বিদেশি শিক্ষার্থীদের । এদের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার । তৃতীয় স্থানে রয়েছে কারিগরি প্রশিক্ষণার্থীরা, যাদের সংখ্যা ৩ লক্ষ ২৮ হাজার ৩শো ৬০।

    কারিগরি প্রশিক্ষণার্থীর সংখ্যা এক বছর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক