| ২৮ মার্চ ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 605 বার
জাপান সরকার বিদেশীদের জন্য মোবাইল ফোন চুক্তি সহজ করে নেয়ার অনুরোধ মোবাইল ফোন কোম্পানিগুলোকে করেছে। আগামী মাসে জাপান আরও বেশি বিদেশী শ্রমিক গ্রহণের প্রস্তুতি নিতে থাকার মুখে এই পদক্ষেপ নেয়া হয়।
স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় আজ চারটি মোবাইল ফোন পরিচালনা গ্রুপ ও ডিলারদের এই অনুরোধ জানায়।
মন্ত্রণালয় চাইছে স্বল্প সময়ের জন্য জাপানে অবস্থানরত এবং রেসিডেন্স কার্ড না থাকা বিদেশীরা যেন পরিচয়ের প্রমাণ হিসেবে মাইক্রো-চিপ সংযুক্ত পাসপোর্ট ব্যবহার করতে সক্ষম হন। মন্ত্রণালয় আরও চাইছে এরা যেন অগ্রিম ফোন বিল পরিশোধ করতে পারেন।
মোবাইল ফোনের অধিকাংশ ডিলার এখন শুধুমাত্র জাপানি ভাষায় সেবা দিয়ে থাকে। মন্ত্রণালয় তাই এদেরকে চুক্তি-সম্পর্কিত বিভিন্ন দলিল বিদেশী ভাষায় তৈরি করে নিতে এবং ভিডিও ফোনের মাধ্যমে অনুবাদ সেবা প্রদান করতে বলছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||