• শিরোনাম

    নতুন অভিবাসন আইনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে জাপান

    | ০৩ এপ্রিল ২০১৯ | ৮:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 591 বার

    নতুন অভিবাসন আইনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে জাপান

    জাপানের স্থানীয় সরকারগুলো দেশটিতে বিদেশি কর্মী বৃদ্ধির লক্ষ্যে কার্যকর হওয়া সংশোধিত অভিবাসন আইনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পদক্ষেপ নিচ্ছে। টোকিও’র উত্তরে অবস্থিত গুন্‌মা জেলার ইসেসাকি শহর কর্তৃপক্ষ সেখানকার সিটি হলে ৭৪টি ভাষায় অনুবাদ অ্যাপ্লিকেশন সম্বলিত স্বয়ংক্রিয় ভাষান্তর যন্ত্র এবং ট্যাবলেট যন্ত্র চালু করেছে। ইসেসাকি শহরে ৬৪ টি দেশ ও অঞ্চলের প্রায় ১২ হাজার ৭০০ বিদেশি বসবাস করেন।

    জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কাগোশিমা জেলা বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য একটি নতুন বিভাগ স্থাপন করেছে।

    এই জেলার শতকরা ৪০ ভাগেরও বেশি বিদেশি কর্মী এসেছে ভিয়েতনাম থেকে। জেলা কর্তৃপক্ষ চলতি অর্থবছরে দেশটিতে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

    সোমবার কার্যকর হওয়া সংশোধিত অভিবাসন আইনে আরও বেশি সংখ্যক কারিগরি দক্ষতাসম্পন্ন বিদেশিদের নার্সিং সেবা, নির্মাণ এবং খাদ্য পরিষেবাসহ ১৪টি খাতে কাজ করতে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক