| ১০ এপ্রিল ২০১৯ | ১২:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 669 বার
জাপান সর্বাধুনিক জালরোধী প্রযুক্তি সংযোজন করার জন্য কাগজি মুদ্রা বা নোট আবার নতুন করে ডিজাইন করবে। অর্থমন্ত্রী তারো আসো মঙ্গলবার এই পরিবর্তনের কথা ঘোষণা করেন। ২০০৪ সালের পর এবারই প্রথম ডিজাইন পরিবর্তন করা হবে।
নতুন ১০ হাজার ইয়েনের নোটে এইইচি শিবুসাওয়ার ছবি থাকবে, যিনি আধুনিক জাপানের একজন্য প্রখ্যাত শিল্পপতি। তিনি “জাপানের পুঁজিবাদের স্থপতি” হিসেবেও পরিচিত। অন্যদিকে থাকবে টোকিও রেলস্টেশন ভবনের ছবি।
৫ হাজার ইয়েনের নোটে থাকবে উমেকো ৎসুদা’র ছবি, যিনি জাপানে নারী শিক্ষার একজন অগ্রদূত হিসেবে পরিচিত।
১ হাজার ইয়েনের নোটে থাকবে ব্যাক্টেরিয়া বিশেষজ্ঞ শিবাসাবুরো কিতাসাতো’র ছবি। তিনি টিটেনাস রোগের এক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন।
এইসব নতুন নোট ২০২৪ সালের দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নোট জাল করা রোধের জন্য এতে হলোগ্রাম এবং অন্যান্য অত্যাধুনিক সব প্রযুক্তি সংযোজিত থাকবে।
অর্থমন্ত্রী আসো বলেন, প্রতি ২০ বছর বা মোটামুটি এরকম সময়ের ব্যবধানে নোট জাল এড়ানোর জন্য একবার করে নোটের ডিজাইনে পরিবর্তন আনা হয়। তিনি এও বলেন, ডিজাইন পরিবর্তন সংক্রান্ত ঘোষণা এখন দেয়া হল এজন্য যে নতুন বিল প্রণয়নে প্রায় ৫ বছর সময় লেগে যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||