| ১৭ এপ্রিল ২০১৯ | ১০:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 579 বার
জাপানের একটি উচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে সামরিক বিমানের শব্দ দূষণের শিকার হওয়া ওকিনাওয়ার একটি মার্কিন ঘাটির কাছে বসবাসরত লোকজনকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। মার্কিন ম্যারিন বাহিনীর ফুতেনমা বিমান ঘাটির কাছে বসবাস করা প্রায় ৩ হাজার ৪০০ ব্যক্তি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। উল্লেখ্য, জাপান সরকার যুক্তরাষ্ট্রের কাছে এই ঘাটি পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে। তারা এই দাবিও করেন যে, সামরিক বিমানগুলো ভূমিতেই রাখতে হবে, ওড়ানো চলবে না। নাহা জেলা আদালতের ওকিনাওয়া শাখা ২০১৬ সালে সরকারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ২ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার প্রদানের নির্দেশ দেয়, তবে বিমান চলাচল বন্ধের আহ্বান নাকচ করে দেয়। সরকার এবং অধিবাসী উভয়েই এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন। মঙ্গলবার ফুকুওকা উচ্চ আদালতের নাহা শাখায়, সভাপতি বিচারক মাসামিচি ওকুবো ইঙ্গিত দিয়ে বলেন, অনেক অধিবাসী গ্রহণযোগ্য মাত্রার উপরের শব্দ দূষণের ভুক্তভোগী। তিনি একে তাদের অধিকারের লঙ্ঘন বলে বর্ণনা করেন।
এবারের রায়ে বিচারক ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে প্রায় ১ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার করার নির্দেশ দেন।
অধিবাসীদের বিমান উড্ডয়ন বাতিলের দাবি আবারও নাকচ করে দেয়া হয়। বিচারক বলেন, কিভাবে এই ঘাটি পরিচালনা বা ব্যবস্থাপনা করা হবে সেব্যাপারে কেন্দ্রীয় সরকারের কিছু বলার কোন অধিকার নেই।
বাদীপক্ষের নেতৃত্ব দেয়া যেনজি শিমাদা এই রায়কে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন, কেননা এতে ঘাটির আশপাশে বসবাস করা অধিবাসীদের ভোগান্তির বিষয়টিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। তিনি এটা সুস্পষ্ট করে উল্লেখ করেন যে, বাদীরা এই মামলা সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||