| ১৮ এপ্রিল ২০১৯ | ১১:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে 875 বার
জাপানে ইংরেজি শিক্ষা সংলাপের দক্ষতা অর্জন নয়, বরং ব্যাকরণ শিক্ষা ও ইংরেজি বাক্যের অনুবাদের উপর মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপিত হওয়ায় সমালোচিত হচ্ছে। এর একটি কারণ হচ্ছে এরকম যে জাপান হচ্ছে দ্বীপ রাষ্ট্র এবং দৈনন্দিন জীবনে লোকজনকে ইংরেজি বলতে হয় খুব কম। তবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জাপানের লোকজনের যে ইংরেজিতে কথা বলা দরকার, সেই বিশ্বাস থেকে সরকার স্কুল পর্যায়ের ইংরেজি শিক্ষায় সংস্কার বাস্তবায়নে কাজ করে চলেছে। জাপানের জনগণের ইংরেজি ভাষার দক্ষতা যেন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠতে পারে, সরকার সেজন্য পড়া এবং লেখার বাইরে শ্রবণ ও কথা বলার দক্ষতা বিকাশের লক্ষ্য ধরে নিয়েছে।
২০২০ সালের এপ্রিল মাসে শুরু হতে যাওয়া শিক্ষা বর্ষ থেকে প্রাইমারি স্কুলে ইংরেজি ভাষা শিক্ষা দেয়া আনুষ্ঠানিক একটি বিষয় হয়ে উঠবে। এছাড়া সেই একই বছর থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভিন্নভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার আগে জাতীয় পর্যায়ে একক মানসম্মত শিক্ষাগত মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থাও নবায়ন করে নেয়া হবে। নতুন পরীক্ষায় পরীক্ষার্থীদের কথা বলার দক্ষতা সহ ইংরেজি ভাষার সামর্থ্যের মূল্যায়নে বেসরকারি খাতের পরীক্ষা পদ্ধতি কাজে লাগানো হবে।
সংস্কারের কার্যকারিতা নিয়ে কিছু লোকজন আশাবাদী হলেও অন্যরা আবার উদ্বিগ্ন যে শিক্ষকদের মধ্যে সামর্থ্যের ঘাটতির মত কারণে স্কুল এখনও সংস্কার কার্যকর করতে প্রস্তুত নয়। ইসে মন্দির সফর করছেন জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী বিশাল আকারের আই টি কোম্পানির জন্য জাপানের মতাসীন দলের নিয়মাবলী সংক্রান্ত প্রস্তাব প্রণয়ন জাপানের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ জাপানে ইংরেজি শিক্ষা জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ নিতে বিলম্ব ২০২০ টোকিও অলিম্পিকের টিকিট বিক্রির ওয়েবসাইট জাপানের নারিতা বিমান বন্দরে সন্ত্রাস-বিরোধী মহড়া অনুষ্ঠিত নটরডেম গির্জার জন্য সাহায্য চাইছে জাপানের মন্দির শহর জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর ইসে মন্দির সফর
ফুকুশিমার প্রাচীন চেরি গাছে ফুলের শোভা
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||