• শিরোনাম

    জাপানের সম্রাটের সিংহাসন ত্যাগের অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত

    | ২০ এপ্রিল ২০১৯ | ২:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 590 বার

    জাপানের সম্রাটের সিংহাসন ত্যাগের অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত

    জাপান সরকার ৩০শে এপ্রিল সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের উপলক্ষ্যটি সংবিধানে বর্ণিত রাষ্ট্রীয় কর্মকাণ্ড হিসেবে আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। রাজকীয় উত্তরাধিকার সংক্রান্ত অনুষ্ঠানগুলোর মধ্যে একটি সম্পর্কে শুক্রবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। জাপানের সংবিধানের ইতিহাসে সিংহাসন ত্যাগের এ ধরণের অনুষ্ঠান এবারই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে চলেছে। তাইইরেই সেইদেন নো গি বা স্টেট হল’এ সম্রাটের সিংহাসন ত্যাগের অনুষ্ঠানটি ৩০শে এপ্রিল টোকিও’র রাজপ্রাসাদে মাৎসু নো মা কক্ষে বিকেল ৫টা থেকে ১০ মিনিট ধরে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে জাপানের আইন পরিষদ, নির্বাহী ও বিচার বিভাগের প্রধানেরা, মন্ত্রিসভার সদস্যরা এবং স্থানীয় সরকারের প্রধানরা সহ ৩শো ৩০ জনের ওপর বিশিষ্ট ও উচ্চ পদ মর্যাদার অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক