• শিরোনাম

    জাপানি কোম্পানির মহাশূন্যে রকেট প্রেরণ

    | ০৪ মে ২০১৯ | ৮:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 732 বার

    জাপানি কোম্পানির মহাশূন্যে রকেট প্রেরণ

    জাপানি কোম্পানি ইন্টার স্টেলার টেকনোলজিয, মহাশূন্যে রকেট প্রেরণকারী দেশের প্রথম বেসরকারি কোম্পানিতে পরিনত হয়েছে।

    এই কোম্পানি, আজ সকাল ৫টা ৪৫ মিনিটে হোক্কাইদোর তাইকি শহর থেকে একটি ১০ মিটার দীর্ঘ রকেট নিক্ষেপ করে।

    কোম্পানিটি জানায় যে, উৎক্ষেপণের প্রায় ৪ মিনিট পরে রকেটটি ১শ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত তা’ ১শ ১৩ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়।

    এই রকেট, প্রায় ২০ কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম এবং প্রায় ৪ মিনিটের জন্য শূন্য মহাকর্ষ শক্তি সৃষ্টি করতে পারে।

    এই কোম্পানি, শূন্য মহাকর্ষ শক্তির পরিবেশে পরীক্ষা চালানোর জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলোকে বুঝিয়ে রাজি করানোর আশা রাখে। এবারের উৎক্ষেপণে, রকেটটি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যবেক্ষণ সরঞ্জাম বহন করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক