| ০৫ মে ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 645 বার
জাপানে, আজ ৫ই মে শিশু দিবস পালন করা হলেও ১৯৮২ সাল থেকে পরপর ৩৮ বছর শিশুদের সংখ্যা হ্রাস পেয়ে এসেছে। বর্তমানে দেশের শিশু সংখ্যা সর্বকালের সর্বনিম্ন।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়, চলতি বছরের ১লা এপ্রিল অনুযায়ী দেশে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী শিশুর সংখ্যা মোট ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার এবং এতে ছেলে শিশুর সংখ্যা প্রায় ৭৮ লাখ ৫০ হাজার এবং মেয়ে শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ ৮০ হাজার বলে জানায়।
উল্লেখ্য, এ সংখ্যা এক বছর আগের চেয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার কম।
প্রায় ৩০ বছর ধরে চলা হেইসেই যুগে, শিশুদের সংখ্যা প্রায় ৮০ লাখ হ্রাস পেয়েছে।
বর্তমানে জাপানের মোট জনসংখ্যার প্রায় ১২.১ শতাংশ হচ্ছে শিশু। গতবছরের তুলনায় এ সংখ্যা ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৪৫ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড স্থাপন করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||