• শিরোনাম

    জাপানি ভাষা শিক্ষার স্কুলগুলো কঠোর নীতির মুখোমুখি

    | ০৬ মে ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 825 বার

    জাপানি ভাষা শিক্ষার স্কুলগুলো কঠোর নীতির মুখোমুখি

    জাপানের অভিবাসন কর্তৃপক্ষ জাপানের ভাষা শিক্ষার স্কুলগুলোর মান বাড়াতে কঠোর নিয়ম প্রণয়নের পরিকল্পনা করছে। কিছু স্কুল তাদের নিম্নমানের শিক্ষাদানের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছে।

    এছাড়া লক্ষ্য করা গেছে অনেক শিক্ষার্থী যত ঘন্টা কাজ করার কথা তার চেয়ে বেশি সময় শ্রেণীকক্ষের বাইরে কাজ করছে।

    অভিবাসন সেবাগুলোর সংস্থা বলে যে স্কুলগুলোকে এখন থেকে এটা নিশ্চিত করা প্রয়োজন হবে যে ছয় মাসের বেশি সময়ের মধ্যে তাদের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ৭০ শতাংশ সময় উপস্থিত থাকে।

    বর্তমানে প্রত্যেক মাসে ৫০ শতাংশ বা তার বেশি উপস্থিতির প্রয়োজন হয়।

    যে স্কুলগুলো নতুন এ প্রয়োজনীয়তা মেটাতে ব্যর্থ হবে তারা আরও বেশি বিদেশি শিক্ষার্থী গ্রহণ করার অনুমতি পাবে না।

    সংস্থাটি একটি স্কুলের কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে জাপানি ভাষার দক্ষতা যাতে সন্তোষজনক পর্যায়ে পৌঁছায় তার প্রয়োজনীয়তারও উল্লেখ করেছে। পরপর তিন বছর যেসব স্কুল এই প্রয়োজনীয়তা মেটাতে ব্যর্থ হবে তারা বেশি শিক্ষার্থী গ্রহন করতে পারবে না।

    সংস্থাটির কর্মকর্তারা জানায় জাপানে প্রায় ৭৫০ টি জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু রয়েছে। তারা বলেন কিছু স্কুলের মান প্রশ্নের সম্মুখীন।

    সরকার সংশোধিত নীতিটি জনগনের মন্তব্যের জন্য সরকারি ওয়েবসাইট JapanGov এ দিবে। চূড়ান্ত করার পূর্বে এটি মে মাসের শেষ পর্যন্ত থাকবে এবং জুনের শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক