| ০৭ মে ২০১৯ | ১১:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 524 বার
১০ দিনের সরকারি ছুটিতে বন্ধ থাকার পর মঙ্গলবার টোকিও স্টক এক্সচেঞ্জ পুনরায় খুলছে। বিঘ্ন এড়াতে শেয়ারবাজারের কর্মকর্তারা মঙ্গলবারের লেনদেনের প্রস্তুতি নিচ্ছেন। অপ্রত্যাশিত লম্বা ছুটির শেষ দিনে সোমবার টোকিওর একটি সিকিউরিটি কোম্পানির প্রায় ১০ জন কর্মচারী অফিস আসেন। বিনিয়োগকারীদের কাছ থেকে আদেশ গ্রহন করার সিস্টেম ঠিকমত কাজ করবে কিনা তারা তা পরীক্ষা করেন। কোম্পানিটি জানায় এক্সচেঞ্জ খোলার পর লেনদেন কেমন চলছে তাও দেখাশোনা করবে স্টাফ সদস্যরা। টোকিও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারাও ছুটির সময় সিকিউরিটি কোম্পানিগুলোর সিস্টেম ঠিকমত সংযোগ করা আছে কিনা তার পরীক্ষা করেছেন। তারা বলেন তারা কোন ত্রুটি পাননি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||