• শিরোনাম

    উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র উৎক্ষেপণ নিয়ে আবে ও ট্রাম্পের ফোনালাপ

    | ০৮ মে ২০১৯ | ১০:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 809 বার

    উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র উৎক্ষেপণ নিয়ে আবে ও ট্রাম্পের ফোনালাপ

    উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কিত নিজস্ব প্রতিক্রিয়া নিয়ে গতকাল টেলিফোনে আলাপ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবে পরে সাংবাদিকদের বলেন যে গত শনিবার উত্তর কোরিয়া ঠিক কি ধরণের অস্ত্র নিক্ষেপ করেছিল, সেটি নির্ধারণ করতে জাপান এবং মার্কিন বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করার ব্যাপারে দু’নেতা সম্মত হয়েছেন। আবে উল্লেখ করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন তাদের গত বছরের শীর্ষ বৈঠকে কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পরমাণু মুক্তকরণের ব্যাপারে সম্মত হন। আবে আরও বলেন, উত্তর কোরিয়ায় জাপানি নাগরিক অপহরণ সমস্যা সমাধান প্রচেষ্টার অংশ হিসেবে কোনরকম পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরীয় নেতার সাথে তিনি একটি বৈঠক আয়োজন করতে ইচ্ছুক।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক