| ১৪ মে ২০১৯ | ১০:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 688 বার
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন গত সপ্তাহে পিয়ংইয়ং একটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করার পরেও জাপান সরকার উত্তর কোরিয়ার সাথে সম্মেলন করার আবেদন জানাচ্ছে। ইয়োশিহিদে সুগা সোমবার নিম্ন কক্ষ কমিটির এক বৈঠকে একথা বলেন। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া স্বল্প পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের পর সরকার একটি প্রতিবাদ দাখিলের পরও প্রধানমন্ত্রী শিনযো আবে কোনরকম পূর্বশর্ত ছাড়া উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্ন সুগাকে করা হয়। এর জবাবে চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন যে এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কোন পরিবর্তন হবে না। আবে অনেকবার বলেছেন যে অপহরণ সমস্যা সমাধানে কোনরকম পূর্বশর্ত ছাড়া কিমের সাথে সাক্ষাতে তিনি প্রস্তুত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||