| ১৪ মে ২০১৯ | ৭:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 747 বার
২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক চলাকালীন জরুরি পরিস্থিতি সামাল দিতে একটি হারবার স্কোয়াড বা পোতাশ্রয় বাহিনী গঠনের পরিকল্পনা করছে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ।
টোকিও উপসাগর এলাকায় ক্রীড়াবিদদের আবাসস্থলে অবস্থান এবং অন্যান্য অনেক আয়োজন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ওয়াটারফ্রন্ট রেসপন্স টিম বা সাগর-পাড়ে সাড়া দেয়ার দলের সদস্যদের সাব-মেশিন গান’সহ পানিতে চলার বাইক বা রাবারের নৌ-যান ব্যবহার করতে দেয়া হবে।
তাদের কাজ হবে সমুদ্রপথে আসা সন্ত্রাসী হামলা নস্যাতের পাশাপাশি সমুদ্র দিয়ে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া প্রতিরোধ করা।
এছাড়া, ভূমিতে পরিচালিত যে কোন সন্ত্রাসী হামলা সামাল দিতে টোকিওর পুলিশ ইতিমধ্যেই জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়ার মত অস্ত্রসজ্জিত একটি ইউনিট গঠন করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||