| ২২ মে ২০১৯ | ১২:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 616 বার
জাপানের অন্যতম একটি থিমপার্ক টোকিও ডিজনি-সি এখন পর্যন্ত তাদের সর্ববৃহৎ সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করেছে।
পরিষেবা কোম্পানি, ওরিয়েন্টাল ল্যান্ড ১ লক্ষ বর্গমিটার এলাকার উপর ২৩০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে।
এই নতুন এলাকা ডিজনি চলচ্চিত্র “ফ্রোজেন”, “ট্যাংগ্লেড” এবং “পিটার প্যান”-এর আদলের তিনটি স্থান নিয়ে গঠিত।
এর মধ্যে চারটি আকর্ষণ, একটি হোটেল ও বিভিন্ন রেঁস্তোরা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এর উদ্বোধন হবে বলে নির্ধারণ করা হয়।
২০১৮ অর্থবছরে টোকিও ডিজনি রিজোর্ট বা টোকিও ডিজনি-ল্যান্ড এবং ডিজনি-সি’তে রেকর্ড সংখ্যক ৩ কোটি ২০ লক্ষেরও বেশি লোকের সমাগম হয়। তবে, এটি ইউনিভার্সাল স্টুডিওস জাপান এবং অন্যান্য বিনোদন পার্কের দিক থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে চলেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||