| ২২ মে ২০১৯ | ১২:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 609 বার
জাপানের অর্থমন্ত্রী তারো আসো আভাস দিয়ে বলেছেন যে, অভ্যন্তরীণ চাহিদায় কিছুটা মন্দাভাব পরিলক্ষিত হলেও দেশের অর্থনীতি ঊর্ধমুখী হবে।
আসো সোমবার প্রকাশিত প্রাথমিক মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র উপর মন্তব্য করেন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য জিডিপি’র বার্ষিক প্রবৃদ্ধির হার হচ্ছে ২.১% যা পর পর দ্বিতীয় ত্রৈমাসিক সময়ের জন্য বৃদ্ধি।
তবে, জিডিপি বাড়লেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং ভোক্তা ব্যয় কমে গেছে।
অর্থমন্ত্রী স্বীকার করেন যে, আমদানি খাতের হ্রাস রপ্তানি খাতের হ্রাসের চেয়ে বেশি হয়েছে যা জিডিপি’র প্রবৃদ্ধির পেছনে কাজ করেছে।
তবে, আসো এও বলেন, চাকরি ও প্রাতিষ্ঠানিক মুনাফা উচ্চ পর্যায়ে রয়েছে এবং জাপানের মৌলিক অর্থনৈতিক উপাদানগুলোতে তেজিভাব পরিলক্ষিত হচ্ছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের বাজেটের ব্যয় বৃদ্ধি থেকে এ আভাস পাওয়া যাচ্ছে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।
অর্থনীতি ঊর্ধ্বমুখী হবে বলে প্রত্যাশা জাপানের অর্থমন্ত্রীর প্রাথমিক পর্যায়ের ক্যান্সার সনাক্তে সমর্থ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা টোকিও ডিজনি-সি সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে টোকিওর ডিজনি-ল্যান্ড এবং ডিজনি-সি দ্বিতীয় ত্রৈমাসিকের মত জাপানের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে
হুয়াওয়েকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেয়া বন্ধ করেছে গুগলঃ রয়টার্স
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||