| ২৫ মে ২০১৯ | ৯:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 520 বার
জাপান সরকার তার মাসিক অর্থনৈতিক মূল্যায়নের নিম্নমুখী সংশোধন ক’রে রপ্তানি ও শিল্পখাতের উৎপাদনে দুর্বলতা পরিলক্ষিত হওয়ার কথা জানিয়েছে।
তবে সরকার তার সর্বাঙ্গীণ অর্থনৈতিক মূল্যায়ন অপরিবর্তীত রেখেছে এবং বলেছে জাপানি অর্থনীতির পুনরুদ্ধার হচ্ছে মাঝারি গতিতে।
শুক্রবার এই প্রতিবেদন মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
ওতে বলা হয় রপ্তানিতে মন্থরতার চিহ্ন দেখা যাচ্ছে। ওতে এও বলা হয় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধের ফলাফলের ওপর আরও দৃষ্টি রাখা প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয় শিল্পখাত বিশেষত বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং সেমিকন্ডাকটর উৎপাদন যন্ত্র খাতের উৎপাদনেও মন্থরতা পরিলক্ষিত হচ্ছে।
প্রতিবেদনে ব্যবসায়িক বিনিয়োগের নিম্নমুখী মূল্যায়ন ক’রে বলা হয় কিছু কিছু উৎপাদনকারী বিনিয়োগে বিলম্ব করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||