| ২৯ মে ২০১৯ | ১১:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 540 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মন্ত্রীসভার সদস্যদের বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আজ দিনের শুরুতে টোকিও’র অদূরে একটি গণ ছুরিকাঘাতের ঘটনা নিয়ে আলোচনার জন্য শিক্ষামন্ত্রী মাসাহিকো শিবায়ামা এবং জাতীয় গণ নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান জুনজো ইয়ামামোতোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে পাঠান আবে। প্রধানমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন যে হামলাকারী শিশুদের লক্ষ্য হিসেবে ধরে নেয়ায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, হতাহতদের পরিবারগুলোকে তিনি সমবেদনা জানানোর পাশাপাশি হামলা থেকে বেঁচে যাওয়াদের দ্রুত আরোগ্য কামনা করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||