• শিরোনাম

    বিদেশী স্নাতকদের কাজের পরিধি সম্প্রসারিত

    | ০৩ জুন ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 637 বার

    জাপানের আইন মন্ত্রণালয়ের প্রদত্ত এক ঘোষণায়, জাপানের বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর বিভাগ থেকে পাশ করে বেরুনো বিদেশী ছাত্রদের কাজের পরিধি রেস্তোরাঁর মত সেবা খাত পর্যন্ত সম্প্রসারিত করণের অনুমোদন প্রদানের নীতি পরিবর্তনের বিষয় জানানো হয়েছে।

    এযাবৎ, জাপানে কাজ পেতে ইচ্ছুক বিদেশী স্নাতকদের কাজের পরিধি দোভাষীর মত শুধুমাত্র নিজের অধ্যয়ন করা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট খাতে সীমিত ছিল।

    তবে বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলায় রেস্তোরাঁ ও দোকানপাটে কর্মী ঘাটতির মাঝে মন্ত্রণালয়, জাপানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরুনো বিদেশী ছাত্রদের জন্য উন্মুক্ত কাজের তালিকায় সেবা খাতকে অন্তর্ভুক্ত করে নিয়েছে।

    এইধরনের কাজ পেতে ইচ্ছুকদের জাপানী ভাষার দক্ষতা পরীক্ষায় সর্বোচ্চ পর্যায়ের নাম্বার পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই শর্ত পূরণে সক্ষমদের জাপানে ৫ বছর পর্যন্ত কাজ করার অনুমতি দেয়া হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক