| ০৮ জুন ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 445 বার
হালাল সয়াসসের বাজার সম্প্রসারণ উপলক্ষ্যে পশ্চিম জাপানের ওইতা’য় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অ্যালকোহল বিহীন এই হালাল সয়াসস যৌথভাবে ওইতা’র স্থানীয় একটি সয়াসস প্রস্তুতকারক কোম্পানি এবং রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল তৈরি করে।
এই জেলার বেপ্পু শহরের এক মসজিদে সোমবার রাতে এই সসের স্বাদ পরখ করে দেখার এক অনুষ্ঠানে প্রায় ১৩০ জন মুসলিম অংশগ্রহণ করেন। এই সয়াসস ব্যবহার করে তৈরি মুরগীর মাংসের তরকারি এবং অন্যন্য পদ এই অনুষ্ঠানে পরিবেশিত হয়।
এই সয়াসস প্রসঙ্গে আয়োজকের প্রশ্নের উত্তরে অংশগ্রহণকারীরা বলেন, এটি ছিল সুস্বাদু।
জানুয়ারি মাস থেকে এই জেলায় ইতোমধ্যেই প্রায় ৩ হাজার বোতল সয়াসস বিক্রি হয়ে গেছে। সারা দেশব্যাপী এর বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন এই সয়াসসের উৎপাদনকারী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||