| ০৮ জুন ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 404 বার
ওয়েলফেয়ার সেন্টার বা কল্যাণ কেন্দ্র এবং ফস্টার হোমে বেড়ে ওঠা অল্পবয়সী তরুণ-তরুণীদের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য টোকিও স্টার ব্যাংক একটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দিচ্ছে। আনুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে এরকম তরুণ-তরুণীদের মাত্র ২৪ শতাংশ উচ্চশিক্ষা নেয়ার সুযোগ পায়।
টোকিও স্টার ব্যাংক বর্তমানে ব্রিজ ফর স্মাইল নামের দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাদের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা অল্পবয়সী তরুণ-তরুণীদের সহায়তার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা রয়েছে।
এই কর্মসূচীর আওতায় যেসব শিক্ষার্থীকে গ্রহণ করা হবে তারা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার আগ পর্যন্ত বছরে দু’বার প্রায় ২ হাজার ৩ শো ডলার করে হাতে পাবে।
ব্রিজ ফর স্মাইল থেকে আসা পরামর্শদাতারা তাদের প্রাত্যহিক জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিয়মিত নির্দেশনা প্রদান করবেন। এছাড়া, টোকিও স্টার ব্যাংক তাদের আর্থিক বিষয়ে উপদেশ দিবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্যাতন বা আর্থিক সমস্যার কারণে ২০১৭ সালের অক্টোবর মাসে ২৫ হাজারেরও বেশি শিশুকে এসব সহায়তা কেন্দ্রে থাকতে হয়েছে।
এধরনের শিশুদের ১৮ বছর বয়সে এসব আশ্রয় কেন্দ্র থেকে নীতিগতভাবে অবশ্যই বের হয়ে যেতে হয় এবং নিজেদের অবলম্বন নিজেদের খুঁজে নিতে হয়। অনেকেই কাজ এবং পড়াশোনার মধ্যে সমতা রাখতে হিমশিম খান এবং জীবন ধারনে কঠিন সময় পার করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||