| ০৯ জুন ২০১৯ | ১০:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 529 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, আগামী বুধবার থেকে ইরান সফরের প্রাক্কালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল অনুষ্ঠিত প্রায় ৩০ মিনিটের টেলিফোন সংলাপে আবে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের প্রচেষ্টা চালানোই হচ্ছে এই সফরের লক্ষ্য বলে উল্লেখ করেন। ইসরায়েলের সমর্থক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে বলে জানা গেছে। ইরানের বিরোধিতাকারী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অত্র অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আবের সঙ্গে কাজ করতে একমত হয়েছেন। দুই নেতা, নিরাপত্তা ও অর্থনীতিসহ বিস্তৃত খাতে দেশ দুটির মধ্যকার সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখতে মতৈক্যে পৌঁছান। আবে, মধ্যপ্রাচ্যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে তাঁর চালানো প্রয়াসের প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর সমর্থন আদায় প্রচেষ্টার অংশ হিসেবে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। আবে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন যায়েদ আল নাহিয়ানসহ অন্যান্য ইরান বিরোধীদের প্রতিও উক্ত আহ্বান জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||