| ০৯ জুন ২০১৯ | ১০:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 605 বার
উদীয়মান অর্থনীতিগুলোর, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি নয়া প্রকল্প তৈরি করা হচ্ছে যার অধীনে জাপান সরকার একটি বেসরকারি খাতের তহবিলকে সহায়তা প্রদান করবে। গতকাল এক অনুষ্ঠানে ১৩টি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, এই প্রকল্পের বিষয়ে একটি স্মারকলিপি স্বাক্ষর করেন। জাপানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিরোশিগে সেকো অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
স্বাক্ষরকারীরা হচ্ছে জাপানের ৩টি প্রধান ব্যাংক এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ১০টি আর্থিক প্রতিষ্ঠান।
সেকো উল্লেখ করেন যে, উন্নয়নশীল দেশসমূহে অবকাঠামোতে বিনিয়োগের চাহিদা ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। তিনি এরূপ এক প্রকল্প বাস্তবায়নের আশা প্রকাশ করেন, যেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোন রকম উদ্বেগ ছাড়াই বিনিয়োগের সুযোগ দেবে।
এই প্রকল্পের অধীনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ যোগাড় করে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো পরিকল্পনাগুলোতে বিনিয়োগের জন্য প্রায় ৪৬ কোটি থেকে ৯২ কোটি ডলারের তহবিল প্রতিষ্ঠা করা হবে।
ঝুঁকি হ্রাস করে তহবিল যোগাড়ের কাজ আরও সহজ করে তোলার লক্ষ্যে সরকারের মালিকাধীন রপ্তানি ঋণ প্রদানকারী সংস্থা ‘নিপ্পন রপ্তানি ও বিনিয়োগ বীমা’কে, সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হবে।
বেল্ট অ্যান্ড রোড বা পথ ও অঞ্চল নানে চীনের অবকাঠামো সম্প্রসারণ উদ্যোগের মাধ্যমে সে দেশের ক্রমবর্ধমান উপস্থিতির মাঝে জাপান উঁচু মানসম্পন্ন অবকাঠামো রপ্তানি বৃদ্ধির আশা পোষণ করেছে। ২০২০ সালের শেষ নাগাদ অবকাঠামো সংশ্লিষ্ট কার্যাদেশের মোট বার্ষিক পরিমাণকে প্রায় ২৮ কোটি ডলারে বৃদ্ধি করাই হচ্ছে জাপান সরকারের লক্ষ্য।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||