• শিরোনাম

    জাপান ও রাশিয়ার মধ্যে যৌথ গ্যাস উন্নয়ন বিষয়ে আলোচনা

    | ১১ জুন ২০১৯ | ১১:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 615 বার

    জাপান ও রাশিয়ার মধ্যে যৌথ গ্যাস উন্নয়ন বিষয়ে আলোচনা

    দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার দায়িত্বপ্রাপ্ত জাপানি ও রুশ মন্ত্রীরা রাশিয়ার সুমেরু অঞ্চলের একটি প্রধান প্রাকৃতিক গ্যাস প্রকল্পে জাপানি কয়েকটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের লক্ষ্যকে এগিয়ে নিতে একমত হয়েছেন। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিরোশিগে সেকো তার রুশ প্রতিপক্ষ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম ওরেশকিন’এর সঙ্গে সোমবার টোকিও’তে বৈঠক করেন। পশ্চিম জাপানের ওসাকায় জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার আসন্ন শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সেকো ওরেশকিনকে জানান যে জাপানের কয়েকটি কোম্পানি চলমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পে ১০ শতাংশ স্টেক বা শেয়ার কেনার লক্ষ্য নির্ধারণ করেছে। যার আর্থিক পরিমাণ হবে প্রায় ২ হাজার ৮ শো কোটি ডলারের সমান। তিনি আরও বলেন, প্রধান ট্রেডিং হাউজ মিৎসুই এন্ড কোম্পানিসহ কয়েকটি জাপানি কোম্পানি এতে অংশ নেয়ার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা একমত হন যে দুই পক্ষ যৌথ অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নে কাজ করা অব্যাহত রাখবে এবং লক্ষ্য রাখবে যাতে আসন্ন শীর্ষ বৈঠকের একটি সম্পাদিত কার্য হিসেবে প্রাকৃতিক গ্যাস প্রকল্পটি অন্তর্ভুক্ত হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক