| ১২ জুন ২০১৯ | ১১:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 567 বার
জাপানের একটি অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে যে, ২০২০ টোকিও অলিম্পিক গেমসের প্রাক্কালে তরুণদের মধ্যে অলিম্পিক প্রেরণাকে ছড়িয়ে দেয়ার জন্য তারা একটি স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমে চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে যৌথভাবে কাজ করবে।
স্টুডিও পোনোক এবং সংস্কৃতি ও ঐতিহ্য সংক্রান্ত অলিম্পিক ফাউন্ডেশন সোমবার দক্ষিণ-পূর্ব ফরাসি শহর আনুসি’তে আয়োজিত এক আন্তর্জাতিক অ্যানিমে চলচ্চিত্র উৎসবে এ ঘোষণা দেয়।
তারা বলেন, এই চলচ্চিত্রে “চমৎকার নৈপূণ্য, বন্ধুত্ব ও শ্রদ্ধার অলিম্পিক মূল্যবোধ”কে তুলে ধরা হবে। টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিককে আরও প্রাণবন্ত করার জন্য আগামী বছরের গোড়ার দিকে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে এবং ভবিষ্যত আয়োজক শহরেও এটি প্রদর্শিত হবে।
স্টুডিও পোনোক’এর প্রযোজক ইয়োশিয়াকি নিশিমুরা বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে জানায়, তারা তরুণ প্রজন্মের মধ্যে অলিম্পিকের মূল্যবোধকে ছড়িয়ে দিতে চান যাদের সাথে তার রয়েছে একটি প্রাণের যোগ, কেননা তার অফিস শিশুদের লক্ষ্য ধরে চলচ্চিত্র নির্মাণ ক’রে আসছে।
সোমবার শুরু হওয়া আনুসি উৎসব হচ্ছে বিশ্বের একটি অন্যতম বৃহৎ অ্যানিমে চলচ্চিত্র উৎসব। চলতি বছর ৯৪টি দেশ থেকে ২০০-রও বেশি চলচ্চিত্র এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||