• শিরোনাম

    সেনকাকু দ্বীপপুঞ্জের অদূরে জাপানের সামুদ্রিক নিরাপত্তা জোরদার

    | ১৭ জুন ২০১৯ | ১১:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 788 বার

    সেনকাকু দ্বীপপুঞ্জের অদূরে জাপানের সামুদ্রিক নিরাপত্তা জোরদার

    জাপানের উপকূল রক্ষী বাহিনী, পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপপুঞ্জের অদূরের জলসীমায় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে তিনটি নতুন বৃহদাকারের টহল জাহাজ ব্যবহারের পরিকল্পনা করছে। অত্র অঞ্চলে চীনের সরকারী জাহাজগুলোর সামুদ্রিক তৎপরতা উচ্চ পর্যায়ে বিরাজমান রয়েছে। সেনকাকু দ্বীপপুঞ্জের অদূরবর্তী এলাকাটিতে পর্যবেক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করতে বর্তমানে ওকিনাওয়া জেলার ইশিগাকি দ্বীপে ১২টি টহল জাহাজ মোতায়েন রয়েছে। সূত্রগুলো, আগামী ২০২১ সালের মার্চ মাসের শেষ নাগাদ ওকিনাওয়ার অদূরে অবস্থিত কাগোশিমা বন্দরে উক্ত তিনটি নজরদার জাহাজ মোতায়েন করা হবে বলে জানায়। বর্তমানে, দুটি হেলিকপ্টার এবং ৬ হাজার টনের বেশী মালামাল বহনে সক্ষম জাহাজগুলো নির্মাণাধীন রয়েছে। মন্দ আবহাওয়ায় জাহাজগুলোর উপর নেতিবাচক প্রভাব কম হবে এবং এগুলো অভিযান পরিচালনার সদরদপ্তর হিসেবে ব্যবহার করা হতে পারে। সেনকাকু দ্বীপপুঞ্জটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। জাপান সরকার, দ্বীপগুলো দেশের অবিচ্ছেদ্য অংশ বলে অবস্থান বজায় রাখলেও চীন ও তাইওয়ান এগুলোর মালিকানা দাবি করছে। ২০১২ সাল থেকে চীনের সরকারী জাহাজগুলো বেশ কয়েকবার সেনকাকু দ্বীপপুঞ্জের চারপাশে জাপানের জলসীমায় অনুপ্রবেশ করে আসছে। একই বছর জাপান সরকার, ব্যক্তি মালিকের কাছ থেকে এগুলোর কয়েকটি দ্বীপের মালিকানা গ্রহণ করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক