| ১৯ জুন ২০১৯ | ১০:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 767 বার
জাপান সরকার ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি কর্মীদের সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ অনুমোদন করেছে যার মধ্যে টোকিও’তে একটি ওয়ান-স্টপ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বা একই ভবনে বিভিন্ন কাজ করা যাবে এমন অফিস স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট মন্ত্রীরা এ ধরনের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার এক বৈঠক করেন।
সরকারি কর্মসংস্থান কেন্দ্র এবং ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি ব্যুরো অন্তর্ভুক্ত থাকা এই ওয়ান-স্টপ অফিস টোকিও’র শিনযুকু ওয়ার্ডে আগামী অর্থবছরের শুরুতে এপ্রিল মাসে উদ্বোধন করা হবে।
বৈঠকে, বেতন অপেক্ষাকৃত বেশি থাকা নগর এলাকায় বিদেশি কর্মীদের সংখ্যাধিক্য কমানো এবং আঞ্চলিক শ্রম ঘাটতি সমাধানে সাহায্য করতে কর্মীদের গ্রামাঞ্চলে কাজে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেরও সিদ্ধান্ত নেয়া হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||