• শিরোনাম

    বিদেশিদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রসার ঘটানোর জন্য আইন

    | ২২ জুন ২০১৯ | ১১:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 953 বার

    বিদেশিদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রসার ঘটানোর জন্য আইন

    বিদেশিদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রসার ঘটানোর জন্য জাপানে একটি আইন প্রণয়ন করা হয়েছে।

    সংসদের উচ্চকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে শুক্রবার এ সংক্রান্ত একটি বিল সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

    ওতে জাপান প্রবাসী বিদেশিদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রসার ঘটানোয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ম্যানডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারসমূহকে।

    আইনে এও বলা হয় লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় মৌলিক নির্দ্দেশাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর। ওতে বিদেশি শিশুদের এবং দেশ জুড়ে বিদেশি কর্মীদের জাপানি ভাষা শেখানোয় সাহায্য করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও নিয়োগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান সরকারকে জানানো হয়।

    জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বছর মে মাস পর্যন্ত যা পরিসংখ্যান তাতে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটি ৫ বছরের বেশি সময়ের মধ্যে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    শিক্ষামন্ত্রী মাসাহিকো শিবাইয়ামা বলেন জাপানি ভাষার শেখার গুরুত্ব এদেশে ক্রমশ বাড়ছে। তিনি আরও বলেন অন্যান্য সরকারি এজেন্সির সাথে নীতিগত সমন্বয়ের মাধ্যমে তার মন্ত্রণালয় লক্ষ্য অর্জনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক