• শিরোনাম

    বিদেশি পর্যটকদের ব্যয় ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

    | ২২ জুন ২০১৯ | ১১:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 525 বার

    বিদেশি পর্যটকদের ব্যয় ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

    বিদেশি পর্যটকদের সংখ্যাধিক্য জাপানি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে।

    সরকারি এক শ্বেতপত্র জানাচ্ছে, পর্যটকদের ব্যয় করা অর্থের পরিমাণ সেমি-কন্ডাক্টর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের রপ্তানির সমমানের মূল্যকে ছাড়িয়ে যায়।

    গত বছরে বিদেশ থেকে ৩ কোটি ১০ লক্ষেরও বেশি লোক জাপানে এসেছেন। এবারই প্রথম এই সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল।

    পর্যটন সংক্রান্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, তাদের ব্যয় সব মিলিয়ে ৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

    ব্যাপক পর্যটন এক বিস্তৃত পরিসরের শিল্পে বিনিয়োগকে বাড়িয়ে দেয়। হোটেল এবং সরাইখানাগুলো ভবন নির্মাণের জন্য ৯৩০ কোটি মার্কিন ডলারের সমমানের অর্থ ব্যয় করে। এবারই প্রথম এই সংখ্যা ১০ লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে যায় যা আবার ছয় বছর আগের থেকে ৯ গুণ বেশি।

    প্রসাধন নির্মাতা এবং বেকারিগুলো ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নতুন কারখানা নির্মাণ করে।

    এদিকে, সরকার চাইছে বিদেশ থেকে আরও বেশি সংখ্যক পর্যটক জাপানে আসুক। তারা ২০২০ সালে পর্যটকদের বার্ষিক সংখ্যা ৪ কোটিতে এবং তাদের ব্যয় বর্তমান পর্যায় থেকে প্রায় দ্বিগুণে উন্নীত করে নিতে চাইছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক