• শিরোনাম

    চীনের প্রেসিডেন্ট শি জিন পিং’এর প্রথম জাপান সফর

    | ২৪ জুন ২০১৯ | ৮:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 652 বার

    চীনের প্রেসিডেন্ট শি জিন পিং’এর প্রথম জাপান সফর

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায়, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের আমন্ত্রণে ওসাকায় অনুষ্ঠিতব্য জি ২০র শীর্ষ বৈঠকে অংশ নিতে প্রেসিডেন্ট শি জিন পিং আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জাপান সফর করবেন বলে জানিয়েছে।

    এটি হচ্ছে, ২০১৩ সালে দায়িত্বভার গ্রহণের পর শির প্রথম জাপান সফর এবং ২০১০ সালে এপেকের শীর্ষ বৈঠকে অংশ নিতে তৎকালীন প্রেসিডেন্ট হু জিন তাওয়ের পর কোন চীনা প্রেসিডেন্টের প্রথম জাপান সফর।

    তিনদিনের এই সফরকালে চীনা প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং জাপানে একটি সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের বিষয়ে প্রধানমন্ত্রী আবের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

    এসময় শি, চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক