• শিরোনাম

    জাপানের ৫-জি নেটওয়ার্ক উন্নয়নে তহবিল সহায়তা দিবে সরকার

    | ২৬ জুন ২০১৯ | ৮:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 556 বার

    জাপানের ৫-জি নেটওয়ার্ক উন্নয়নে তহবিল সহায়তা দিবে সরকার

    জাপান জুড়ে পরবর্তী প্রজন্মের ৫-জি নেটওয়ার্ক নির্মাণের জন্য দেশের চারটি টেলি-যোগাযোগ কোম্পানিকে ভর্তুকি দিবে সরকার। চলতি বছরের এপ্রিল মাসে এনটিটি -দোকোমো, কেডিডিআই, সফটব্যাংক এবং রাকুতেনকে অতি উচ্চ-গতির এই পরিষেবা দেয়ার জন্য ফ্রিকুয়েন্সি বরাদ্দ দেয় যোগাযোগ মন্ত্রণালয়। ২০২৫ সালের মার্চ মাস নাগাদ জাপান জুড়ে মোট ৭০ হাজার বেইস স্টেশন নির্মাণের জন্য সরকারের কাছে পরিকল্পনা পেশ করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এক্ষেত্রে, মন্ত্রণালয়ের চাওয়া হল, ঐ মোবাইল পরিষেবা কোম্পানিগুলো যেন দেশ জুড়ে ৮৪ হাজার স্টেশন বা কেন্দ্র স্থাপন করে যা তাদের প্রারম্ভিক পরিকল্পনার চাইতে ২০ শতাংশ বেশি। এই বেইস স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয় আগামী অর্থবছরের বাজেটে নতুন একটি সহযোগী ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করছে।দূর-নিয়ন্ত্রিত চিকিৎসা সেবা এবং স্ব-চালিত গাড়ি ব্যবস্থা’সহ বিস্তৃত ধরণের সেবায় এই ৫-জি নেটওয়ার্ক ব্যবহৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক