• শিরোনাম

    জাপানে ভারী বৃষ্টিপাত অব্যাহত: কিয়ুশু অঞ্চলে জরুরি সতর্কতা জারি

    | ০৪ জুলাই ২০১৯ | ৯:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 692 বার

    জাপানে ভারী বৃষ্টিপাত অব্যাহত: কিয়ুশু অঞ্চলে জরুরি সতর্কতা জারি

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমের কিয়ুশু অঞ্চলে, বিশেষ করে, কাগোশিমা জেলায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঐ অঞ্চলের কিছু অংশ ইতিমধ্যেই কাদা-ধ্বস এবং বন্যার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

    একই এলাকায় বেশ কয়েক ঘণ্টা ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কর্মকর্তারা হয়ত জরুরি সতর্কতা জারি করতে পারেন। লোকজনকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণে সতর্কবার্তার জন্য অপেক্ষা না করেই ঐ স্থান থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উৎসাহ যুগিয়ে চলেছেন তারা।

    জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, একটি মৌসুমি বৃষ্টি-বলয় ঐ অঞ্চলের উপর অবস্থান করায় সেখানে উষ্ণ-আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ার কারণে তা বৃষ্টি মেঘের সৃষ্টি করে চলেছে।

    গত শুক্রবার থেকে দক্ষিণ কিয়ুশু’র কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার মিলিমিটার ছুঁয়েছে।

    কাগোশিমা জেলার কিছু অংশে গত তিন দিনে ৫শ থেকে ৬শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    আবহাওয়া কর্মকর্তারা কাগোশিমা, কুমামোতো এবং মিয়াযাকি জেলায় কাদা-ধ্বসের সতর্কতা জারি করেছেন।

    আজ বিকেল ৫টায় কাগোশিমা এবং মিয়াযাকি জেলার কিছু অংশে প্রবাহিত কিছু নদীর অদূরের নিম্ন-এলাকায় বন্যার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক