| ০৪ জুলাই ২০১৯ | ৯:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 631 বার
আগামী বছরের অলিম্পিক ও প্যারালিম্পিকের প্রধান ভেন্যু টোকিওর নতুন জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আজ সেটি সাংবাদিকদের কাছে প্রদর্শন করা হয়েছে।
স্টেডিয়ামটির প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বর মাসের শেষ নাগাদ এটির কাজ পুরোপুরি শেষ হওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।
অলিম্পিকের উদ্বোধনের প্রায় ১ বছর আগে আজ স্টেডিয়ামটির ভেতর সাংবাদিকদের প্রবেশাধিকার দেয়া হয়।
স্টেডিয়ামের তিন তলা গ্যালারিগুলোকে সাদা, সবুজ এবং বাদামী রং দিয়ে সজ্জিত করা হয়েছে। আর মে মাসে সম্পন্ন হওয়া এর ছাদটি তৈরি হয়েছে জাপানে উৎপন্ন বৃক্ষ থেকে।
এর ৬০ হাজার আসনের মধ্যে প্রায় ৪৫ হাজার স্থাপিত হয়েছে। এর পাশাপাশি দর্শকদের শীতল হাওয়া প্রদানের জন্য ১শ ৮৫টি ব্লোয়ারও ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে।
৩০ মিটার বিস্তৃত এবং ৯ মিটার উঁচু দু’টি স্ক্রিনে পরীক্ষামূলকভাবে ছবি প্রদর্শিত হয়েছে।
স্টেডিয়ামটির পায়ে হাঁটার ডেক বা পথটিতে জাপানের ৪৭টি জেলার গাছ লাগানো হয়েছে।
প্রায় ২ হাজার ৪শ ব্যক্তি এখন ঐ স্থাপনায় কর্মরত রয়েছেন। চলতি মাসে স্টেডিয়ামের মাঠে ঘাসের আচ্ছাদন লাগানো শুরুর পাশাপাশি আগামী মাসে এর ট্র্যাকের কাজ শুরু করবেন তারা।
আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দিনক্ষণ নির্ধারিত রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||