| ০৫ জুলাই ২০১৯ | ৬:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 790 বার
চলতি মাসের ২১ তারিখে জাপানের সংসদের উচ্চ কক্ষে ভোটের দিন নির্ধারিত হওয়ায় নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনের জন্য মোট ৩৭০ জন তাদের প্রার্থীতা জমা দিয়েছেন। এই নির্বাচন হয়তো বর্তমান প্রশাসনের সাড়ে ছয় বছর ক্ষমতার মেয়াদ সম্পর্কে জনমত জরিপের একটি পরিমাপক হিসেবে প্রমাণিত হতে পারে।
এটি অক্টোবরে নির্ধারিত ভোক্তা কর বৃদ্ধির মত সরকারের প্রধান মূলনীতিগুলোর জন্যও গণভোটে পরিণত হতে পারে।
অন্য একটি প্রধান বিষয় হলো রাষ্ট্রীয় পেনশন পরিকল্পনা। বৃদ্ধ যুগলদের তাদের পেনশনের সম্পূরক হিসেবে বেশি সঞ্চয়ের প্রয়োজন হবে এমন প্রতিবেদন সরকার প্রত্যাখান করার পর এই নির্বাচন এল। দেশটি একটি বিরাট সংখ্যক বৃদ্ধ জনগোষ্ঠী এবং ক্রমহ্রাসমান কর্মশক্তি সামাল দিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন ক্ষমতাসীন জোট একটি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লক্ষ্য নিয়ে চলছে যা খুব বড় কোন বাধা বলে মনে করা হচ্ছে না।
ভোটের আগের দিন অর্থাৎ ২০শে জুলাই পর্যন্ত কর্মকর্তাদের প্রচার কার্যক্রম চলবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||