| ০৮ জুলাই ২০১৯ | ৮:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 950 বার
দিনের ব্যস্ততম সময়গুলোতে ভিড় কমাতে যাত্রী পরিবহনের জন্য টোকিও মেট্রোপলিটন সরকার পরীক্ষামূলকভাবে কিছু জাহাজ পরিচালনার পরিকল্পনা করছে।
মূলত, আগামী বছরের অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়া চলাকালীন যানবাহনের ভিড়ের উদ্বেগ সামাল দেয়ার একটি উপায় হিসেবে টোকিওর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পদক্ষেপ নিলেন।
পরীক্ষামূলক এই চলাচল সপ্তাহান্ত বাদ দিয়ে চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু করে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
পরিকল্পিত যাতায়াত পথটি টোকিও’র চুয়ো ওয়ার্ডের হারুমি এবং নিহোনবাশি এলাকার মধ্যে সংযোগ ঘটাবে। আর একদিকে যেতে এতে সময় লাগবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট।
সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট অন্তর এই যাত্রীবাহী জাহাজগুলো পরিচালিত হবে।
প্রতিটি জাহাজে সর্বোচ্চ প্রায় ৪০ জন যাত্রী পরিবহন করা হবে।
পরীক্ষামূলক চলাচলকালীন যাত্রীরা অগ্রিম আসন সংরক্ষণ সাপেক্ষে বিনা ভাড়ায় জাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন। এছাড়া, একটি প্রশ্নপত্র বা জরিপ পূরণে সহযোগিতার জন্যও তাদের অনুরোধ করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||