• শিরোনাম

    জাপানি ভাষা শেখায় দেয়া সমর্থন বৃদ্ধি করবে জাপানের শিক্ষা মন্ত্রণালয়

    | ১০ জুলাই ২০১৯ | ৯:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 474 বার

    জাপানি ভাষা শেখায় দেয়া সমর্থন বৃদ্ধি করবে জাপানের শিক্ষা মন্ত্রণালয়

    জাপানের শিক্ষা মন্ত্রণালয় জাপানি ভাষা বুঝতে অসুবিধা হওয়া শিক্ষার্থীদের সাহায্য করতে সরকারি স্কুলগুলোতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে। মন্ত্রণালয় বলছে ২০১৭ অর্থ বছরে সরকারি হাই স্কুলগুলোতে প্রায় ৪,০০০ ছাত্রের বিশেষ ভাষা শিক্ষার প্রয়োজন হয়। সেই দলে বিদেশে বড় হওয়া শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত আছে। কর্মকর্তারা বলছেন সেই শিক্ষার্থীদের মধ্যে ৯.৬ শতাংশ স্কুলের লেখাপড়া শেষ করেনি এবং এই হার সবগুলো সরকারি হাই স্কুলের সংখ্যার চাইতে প্রায় সাত গুণ বেশি। কর্মকর্তারা মনে করেছেন ক্লাসের পাঠ বুঝতে না পারার কারণে এদের মধ্যে কয়েকজন স্কুলের লেখাপড়া ছেড়ে দেয়। মন্ত্রণালয় একারণে সরকারি হাই স্কুলগুলোতে বিদেশি ভাষা শিখতে সহায়তা করা কর্মীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে। সংশোধিত অভিবাসন আইন আরও বেশি বিদেশি শ্রমিক দেশে নিয়ে আসবে বলে প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলকেও এধরণের সমস্যার মুখোমুখি হতে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    মন্ত্রণালয় এসব স্কুলে সমর্থন প্রদানকারী কর্মীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি একই সাথে অনেকগুলো ভাষার ইলেকট্রনিক অনুবাদ ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করছে।

    আগামী অর্থ বছরে এসব পদক্ষেপের জন্য তহবিল সরবরাহের অনুরোধ জানাতে কর্মকর্তারা প্রস্তুত আছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক