• শিরোনাম

    জাপানের হায়াবুসা ২ মহাকাশযান রিউগু গ্রহাণুতে সফল অবতরণ

    | ১২ জুলাই ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 726 বার

    জাপানের হায়াবুসা ২ মহাকাশযান রিউগু গ্রহাণুতে সফল অবতরণ

    জাপানের মহাকাশ এজেন্সি ঘোষণা করেছে যে এদের গবেষণা মহাকাশযান হায়াবুসা ২ আজ রিউগু গ্রহাণুতে দ্বিতীয়বার সফল অবতরণ করেছে। সেখানকার ভূগর্ভের পাথরের নমুনা সংগ্রহের অভূতপূর্ব এক মিশনে সেই মহাকাশযান এখন আছে।

    জাপানের স্থানীয় সময় গতকাল সকালে হায়াবুসা ২ কুড়ি হাজার মিটার উচ্চতা থেকে নেমে আসতে শুরু করে। আজ সকাল ১০টার মধ্যে মহাকাশযানটি গ্রহাণুর প্রায় ৩০ মিটার উপরে অবস্থান করছিল। গ্রহাণুর উপরিভাগে এর আগে ফেলে দেয়া একটি চিহ্ন যন্ত্র থেকে পাওয়া উপাত্ত ব্যবহার করে হায়াবুসা ২ এর অবস্থান আরও সঠিক করে নেয় এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজে লাগিয়ে চূড়ান্ত অবতরণ শুরু করে।

    জাপানের মহাকাশ উদ্ভাবন এজেন্সি জাক্সা সকাল ১১টার অল্প আগে ঘোষণা করে যে মহাকাশযান থেকে পাঠানো উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে গ্রহাণুর উপরিভাগ স্পর্শ করা সফল হয়েছে।

    হায়াবুসা ২এর মাত্র কয়েক সেকেন্ড গ্রহাণুর উপরিভাগে অবস্থান করার কথা। সেই সময়ের মধ্যে এটা সিলিন্ডার আকারের একটি নমুনা সংগ্রহ যন্ত্রের অগ্রভাগ যুক্ত করে নিয়ে গুলি ছুড়ে প্রস্তর খণ্ড সংগ্রহ করবে।

    জাক্সার তাকাশি কুবোতা অবতরণকে বিশাল এক সাফল্য হিসেবে বর্ণনা করে বলেছেন মহাকাশযান খুব সম্ভব পাথরের কিছু নমুনা জড়ো করেছে।

    হায়াবুসা ২ পাথরের নমুনা সংগ্রহের জন্য ফেব্রুয়ারি মাসে গ্রহাণুতে প্রথম অবতরণ করে। মহাকাশযান এবার এপ্রিল মাসে গ্রহাণুর উপরিভাগে ছোড়া একটি ধাতব বস্তু কৃত্রিম একটি গর্ত তৈরি করে দিলে সেই প্রতিক্রিয়ায় বের হয়ে আসা পাথরের নমুনা সংগ্রহ করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক