• শিরোনাম

    প্লাস্টিক বর্জ্য হ্রাস করতে জাপানের সমুদ্র সৈকত পরিষ্কার করলো স্বেচ্ছাসেবকরা

    | ১৬ জুলাই ২০১৯ | ১১:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1090 বার

    প্লাস্টিক বর্জ্য হ্রাস করতে জাপানের সমুদ্র সৈকত পরিষ্কার করলো স্বেচ্ছাসেবকরা

    সমুদ্রে প্লাস্টিকের বর্জ্য কমানোর একটি প্রচেষ্টা হিসেবে জাপান জুড়ে সমুদ্র সৈকত থেকে স্বেচ্ছাসেবকরা বর্জ্য সংগ্রহ করেছে। জাপানে সমুদ্র দিবস হিসেবে পরিচিত সরকারি ছুটির দিনে সোমবার এই সমুদ্র সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। টোকিও’র নিকটে কানাগাওয়া জেলার মিউরা শহরের একটি সৈকতে প্রায় ২০ জন সমবেত হন। খালি কৌটা যা পানিতে পরিষ্কার হয়ে গিয়েছিল ও খাবারের প্যাকেট এবং বোতলসহ তারা প্লাস্টিকের বর্জ্য তুলেছে। পরে ডুবুরীরা প্লাস্টিকের কন্টেইনার এবং ব্যাগ সংগ্রহ করতে সাগরে যান। সাগরে একবার ভেসে গেলে প্লাস্টিকের বর্জ্য পুনরুদ্ধার করা কঠিন। গত মাসে জি-২০ সম্মেলনে নেতৃবৃন্দ ২০৫০ সালের মধ্যে মহাসাগরের বাড়তি প্লাস্টিক দূষণ শুণ্যে কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণে একমত হন। ৩০ এর কোঠার বয়সী একজন ডুবুরী বলেন মাছেরা প্লাস্টিকের বর্জ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ে এটা দু:খজনক। ৬০ এর কোঠার বয়সী একজন নারী বলেন সাম্প্রতিককালে তিনি ডাইভিং-এ অংশ নেন এবং কি পরিমাণ বর্জ্য সাগরে রয়েছে তা দেখে বিস্মিত হন। তিনি বলেন তিনি বর্জ্য সংগ্রহ অব্যাহত রাখবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক