• শিরোনাম

    জাপান সরকারের প্রতিবেদনে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রোধের অনুরোধ

    | ১৮ জুলাই ২০১৯ | ৭:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 869 বার

    জাপান সরকারের প্রতিবেদনে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রোধের অনুরোধ

    জাপান সরকারের এক নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, আত্নহত্যার সংখ্যা পর পর ৯ বছর ধরে হ্রাস পেয়েছে। তবে, এতে সতর্ক ক’রে দেয়া হয় যে, তরুণদের মধ্যে আত্নহত্যার প্রবণতা এখনও একটি মারাত্মক বিষয় হিসেবে বিদ্যমান রয়েছে।

    আত্নহত্যা রোধ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত বছর মোট ২০ হাজার ৮৪০ ব্যক্তি নিজেরা নিজেদের জীবন নিয়েছেন। এই সংখ্যা এর আগের বছরের সংখ্যার চেয়ে প্রায় ৪৮০ কম।

    তবে, এই প্রতিবেদনে বলা হচ্ছে, ২০ বছরের কম বয়সীদের মধ্যে আত্মহত্যা করা তরুণ-তরুণীর সংখ্যা ছিল ৫৯৯ যা এর আগের বছরের চেয়ে ৩২ বেশি।

    প্রতিবেদনে এই অনুরোধ জানানো হয় যে, তরুণদের জন্য একটি বিস্তৃত পরিসরের সামাজিক গণমাধ্যম পরামর্শ সেবা প্রণয়ন করা দরকার। এতে এও বলা হয়, কমিউনিটি পর্যায়ের সাহায্য-সহযোগিতাও প্রয়োজনীয়, কেননা কিছু কিছু ঘটনার শিকড় পারিবারিক সমস্যার মধ্যে প্রোথিত।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক