| ২০ জুলাই ২০১৯ | ৮:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 713 বার
জাপানের পররাষ্ট্র মন্ত্রী টোকিওতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে যুদ্ধকালীন শ্রম সংক্রান্ত বিরোধ মীমাংসায় তৃতীয় কোনো পক্ষকে অন্তর্ভূক্ত করে সালিস নিষ্পত্তি প্রক্রিয়া আরম্ভের টোকিওর অনুরোধে সাড়া দিতে সওলের ব্যর্থতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো শুক্রবার দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত নাম গুয়ান পেয়ো’র সঙ্গে সাক্ষাত করেন।
কোনো বলেন “দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে সালিস নিষ্পত্তি প্রক্রিয়া আরম্ভ না হওয়ায় আমরা গভীর ভাবে দুঃখিত। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শোধরানোর উপযুক্ত পদক্ষেপ নিতে দক্ষিণ কোরীয় সরকারকে আমরা আহ্বান জানাবো”।
ওদিকে নাম তার দেশে উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানিতে জাপানের কঠোরতর নিয়ন্ত্রণ আরোপের সমালোচনা করেছেন। তিনি বলেন “জাপানের একতরফা পদক্ষেপে আমার দেশের নাগরিক ও কম্পানিসমূহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের ওপর। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বুনিয়াদের ক্ষতি করছে যে পরিস্থিতি তার আশু সংশোধন প্রয়োজন বলে আমরা মনে করি”।
তবে রপ্তানি নিয়ন্ত্রণের ব্যাপারটিকে যুদ্ধকালীন শ্রম সংক্রান্ত বিরোধের সাথে যুক্ত না করতে দক্ষিণ কোরীয় পক্ষকে আহ্বান জানিয়েছেন কোনো।
গত বছর দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত কয়েকটি জাপানি কম্পানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের কাছে কাজ করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করা বাদীপক্ষকে ক্ষতিপূরণ দিতে আদেশ দেয়।
জাপান সরকার বলে আসছে দু দেশের মধ্যে ১৯৬৫ সালে সাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি করার অধিকারের সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে।
জাপানের উচ্চ প্রযুক্তির পণ্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে সওল ব্যুরো প্রধান পর্যায়ের আলোচনা অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসলেও, টোকিও তাতে সাড়া দিচ্ছে না। টোকিও বলছে সওলের শীথিল বাণিজ্য নিয়ন্ত্রণের দরুণ এধরণের পূর্বসতর্কতামূলক পদক্ষেপের প্রয়োজন পড়ছে। দক্ষিণ কোরীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ই হো হিউন এক সংবাদ সম্মেলনে তার দেশের বাণিজ্য ব্যবস্থাপনায় কোনো সমস্যা না থাকার কথা ব্যাখ্যা ক’রে সওলের ইপত্র পাঠানোর কথা জানিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||