• শিরোনাম

    ২০২০ টোকিও অলিম্পিককে কেন্দ্র করে রোবটের উন্নয়ন ঘটাচ্ছে টয়োটা

    | ২৩ জুলাই ২০১৯ | ১১:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 693 বার

    ২০২০ টোকিও অলিম্পিককে কেন্দ্র করে রোবটের উন্নয়ন ঘটাচ্ছে টয়োটা

    আগামী বছর টোকিও অলিম্পিক গেমসে সহায়তা প্রদানের জন্য উন্নয়ন করা রোবট সম্পর্কে টয়োটা মোটরের গবেষকরা সর্বশেষ তথ্য দিয়েছেন। তাদের মধ্যে ট্র্যাক বা দৌড়ের রাস্তা এবং মাঠে ব্যবহারের জন্য স্ব-চলাচল ক্ষমতাসহ ফেচিং বা আনয়ন রোবটও রয়েছে। মাঠে মানব ক্রুদের সময় বাঁচাতে এবং অসুবিধা দূর করতে এই রোবট ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে নড়াচড়া করবে এবং সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে ক্রুদের কাছ থেকে হ্যামার এবং বর্শা নিয়ে আসবে। অন্য আরেকটি হচ্ছে অবতার রোবট যা প্রত্যন্ত এলাকায় থাকা শারীরিক প্রতিবন্ধীদের খেলার অভিজ্ঞতার আনন্দদায়ক অনুভূতি লাভের জন্য সাহায্য করবে। মাঠের অন্য দর্শনার্থীদের সাথে সংযোগ তৈরি করার জন্য ব্যবহারকারীর ছবি রোবটের ডিসপ্লেতে ভেসে উঠবে।একজন রোবট উন্নয়নকারী মিনোরু ইয়ামাউচি বলেন অর্ধ শতকেরও বেশি সময়ের মধ্যে টোকিওতে প্রথমবারের মত অলিম্পিক আয়োজনে উত্তেজনা আনতে টয়োটা এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক