| ২৯ জুলাই ২০১৯ | ৭:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 701 বার
জাপান সরকারের প্রধান মুখপাত্র আভাষ দিয়েছেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন সত্বেও জাপান ও দক্ষিণ কোরিয়ার উচিত হবে তাদের গোয়েন্দা তথ্য আদান-প্রদানের চুক্তি বজায় রাখা।
সামরিক তথ্যর সাধারণ নিরাপত্তা চুক্তি বা জিএসওএমআইএ বাতিল করার আবেদন জানানোর সর্বশেষ সময়সীমা ২৪শে আগস্টকে সামনে রেখে চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
চুক্তিটি প্রতিবছর নবায়ন করতে হয়। যেকোন একটি দেশ ২৪শে আগস্টের মধ্যে নোটিশ প্রদান করে চুক্তিটি বাতিল করতে পারে।
সুগা বলেন, ২০১৬ সালে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর থেকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চুক্তিটি অবদান রাখতে পারবে এমন বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছে।
তিনি আরো বলেন, দু’দেশের সম্পর্কে বর্তমানে চরম টানাপড়েন থাকলেও জাপান সরকার বিশ্বাস করে যে যেকোন পরিস্থিতিতেই দুই দেশের একত্রে কাজ করা উচিত।
সুগা দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের একটি ঘোষণারও উল্লেখ করেন যেখানে বলা হয়েছে সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত শহরটি জাপানের সাথে বিনিময় কার্যক্রম স্থগিত রাখবে।
সুগা এই ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জাতীয় সরকার পর্যায়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন থাকলেও তৃণমূল ও নগর সরকার পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকা উচিত। তিনি এও বলেন, এধরনের সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া সৃষ্টিতে প্রাথমিক বুনিয়াদ হিসেবে কাজ করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||