• শিরোনাম

    জাপানে যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার কূটনীতিক

    | ৩০ জুলাই ২০১৯ | ৮:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 580 বার

    জাপানে যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার কূটনীতিক

    দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রচার করছে যে জাপানে অবস্থানরত দেশটির একজন উর্ধ্বতন কূটনীতিককে একজন অধস্তন নারী কর্মীকে যৌন হয়রানীর জন্য অভিযুক্ত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

    বেশকিছু সংবাদ মাধ্যম সোমবার প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করে যে পঞ্চাশের কোঠার বয়সী কনসাল জেনারেল কর্তৃক হয়রানীর বিষয়ে ঐ নারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন।

    কনসাল জেনারেল পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সওলে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

    ফুকুওকা এবং সাপ্পোরোসহ প্রধান জাপানি শহরগুলোতে দক্ষিণ কোরিয়ার নয়টি দূতাবাস রয়েছে।

    জাপানের কোন্‌ দূতাবাসে ঐ কনসাল জেনারেল কাজ করতেন তা দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেনি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক