| ৩১ জুলাই ২০১৯ | ১০:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 743 বার
ব্যাংক অব জাপান বা বিওজে নিজেদের চলমান মুদ্রা সহজীকরণ নীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে, জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকরা এই বলে সতর্ক করে দিয়েছেন যে অর্থনীতির নিম্নমুখী প্রবণতার ঝুঁকি কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। তারা বলছেন, ব্যাংকের ২ শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনে অতিরিক্ত সহজীকরণ পদক্ষেপ নিতেও তারা দ্বিধা করবেন না।
বিওজে বলছে, স্বল্প এবং দীর্ঘ মেয়াদি সুদের হারের দিকে মনোযোগ নিবদ্ধকরণ অব্যাহত রাখা হবে। তার মানে হল, নেতিবাচক সুদের হারের নীতি বজায় রাখা হবে।
আর জাপান সরকারের ১০ বছর মেয়াদি বন্ড সূচকের লভ্যাংশ বা আয়ের লক্ষ্যমাত্রা প্রায় শূন্য শতাংশে রাখা হবে।
একটি সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা ঠেকাতে নিজেদের অর্থনীতিতে আরও বেশি অর্থ সরবরাহের জন্য মার্কিন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রস্তুতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||