• শিরোনাম

    জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরোধ: আসিয়ান নেতাদের উদ্বেগ

    | ০৪ আগস্ট ২০১৯ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 649 বার

    জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরোধ: আসিয়ান নেতাদের উদ্বেগ

    দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের সভাপতি, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে স্থবির হয়ে পড়া সম্পর্কের উন্নয়ন করে নিতে জাপান ও দক্ষিণ কোরিয়াকে উপায় খুঁজে নিতে হবে বলে জানিয়েছেন।

    গতকাল পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, আসিয়ানের সদস্য এবং অন্যান্য দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকগুলোতে, দক্ষিণ কোরিয়ার উপর জাপানের রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা নিজেদের বক্তব্য উত্থাপন করেন।

    সম্মেলনের সভাপতি থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদুইনাই, আলোচনার গুরুত্বের বিষয় জোর দিয়ে উল্লেখ করেন।

    গতকাল সাংবাদিকদের কাছে প্রামুদুনাই বলেন যে, তাঁর বিশ্বাস সংশ্লিষ্ট পক্ষগুলো একসাথে বসার চেষ্টা করার পাশাপাশি আলোচনা জোরদার করলে যেকোনো বিরোধ নিরসন করা সম্ভব।

    বৈঠকগুলোতে অংশগ্রহণকারীরা, দক্ষিণ চীন সাগরের সমস্যাদি নিয়েও আলোচনা করেন যেখানে আসিয়ানের কয়েকটি দেশ চীনের সঙ্গে ভূখণ্ড গত বিরোধে জড়িত রয়েছে।

    আসিয়ানের সদস্য দেশগুলো, অত্র অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাঁরা, উক্ত সমুদ্রে বিরোধ প্রতিরোধের লক্ষ্যে একগুচ্ছ আচরণ বিধি প্রণয়নের বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক